বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১৩২বরখাস্তের উপর স্থগিতকরণ ও লাঘবের প্রভাব
বলবৎ
পঞ্চদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
ধারা ১৩২
132. বরখাস্তের উপর স্থগিতকরণ ও লাঘবের প্রভাব (১) যে ক্ষেত্রে বর্ডার গার্ড আদালত কর্তৃক অন্যান্য দণ্ডের অতিরিক্ত বরখাস্তজনিত দণ্ড প্রদান করা হয় এবং ধারা ১২৪ এর অধীন অন্যান্য দণ্ড স্থগিত করা হয়, সেইক্ষেত্রে ধারা ১২৫ এ উল্লিখিত কর্তৃপক্ষ বা কর্মকর্তার নির্দেশ না পাওয়া পর্যন্ত উক্ত বরখাস্ত কার্যকর হইবে না। (২) যদি ধারা ১২৮ এর ক্ষমতাবলে অন্যান্য দণ্ড লাঘব করা হয়, তাহা হইলে বরখাস্তের দণ্ডও লাঘব হইবে।