বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১৩৩বাহিনীর সদস্যগণের কৃত কাজ-কর্মের রক্ষণ
বলবৎ
ষষ্ঠদশ অধ্যায় বিবিধ
ধারা ১৩৩
133. বাহিনীর সদস্যগণের কৃত কাজ-কর্মের রক্ষণ এই আইন এবং তদ্ধীন প্রণীত বিধি বা প্রবিধি বা প্রদত্ত কোন আদেশ বা নির্দেশের অধীন সরল-বিশ্বাসে কৃত কোন কাজকর্মের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে সরকার, মহাপরিচালক বা অধিভুক্ত কোন ব্যক্তি বা তাহাদের আদেশ বা নির্দেশ পালনকারী ব্যক্তির বিরূদ্ধে কোন ধরনের মামলা বা অন্যবিধ আইনগত কার্যধারা কোন আদালতে গ্রহণ করা যাইবে না।