Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৭৪বর্ডার গার্ড আদালতের বিলুপ্তি

বলবৎএকাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

একাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

ধারা ৭৪

74. বর্ডার গার্ড আদালতের বিলুপ্তি (১) বিচার আরম্ভ হইবার পর, কোন বর্ডার গার্ড আদালতের অপরিহার্য ন্যূনতম সদস্য সংখ্যা যদি হ্রাস পায়, তাহা হইলে উক্ত বর্ডার গার্ড আদালত বিলুপ্তি হইবে। (২) রায় ঘোষণার পূর্বে যদি আইন কর্মকর্তা বা অভিযুক্তের অসুস্থতার কারণে বিচার কার্য চালাইয়া যাওয়া অসম্ভব হইয়া পড়ে, তাহা হইলে আদালত গঠনকারী কর্তৃপক্ষ উক্ত বর্ডার গার্ড আদালতের কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করিতে পারিবে। (৩) বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষর নিকট যদি বাহিনীর শৃঙ্খলার স্বার্থে বা অন্য কোন কারণে বর্ডার গার্ড আদালতে বিচারকার্য চালাইয়া যাওয়া অসম্ভব বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে তিনি কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত বর্ডার গার্ড আদালত বিলুপ্ত ঘোষণা করিতে পারিবেন। (৪) এই ধারায় কোন বর্ডার গার্ড আদালতের বিলুপ্তি ঘটিলে নূতনভাবে গঠিত বর্ডার গার্ড আদালতে অপরাধীকে নূতনভাবে বিচার করা যাইবে।

End of ধারা ৭৪.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০