বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ৭৫দ্বিতীয়বার বিচার সম্পর্কে রক্ষণ
বলবৎ
একাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা
ধারা ৭৫
75. দ্বিতীয়বার বিচার সম্পর্কে রক্ষণ যেক্ষেত্রে অধিভুক্ত কোন ব্যক্তি কোন বর্ডার গার্ড আদালত বা অসামরিক আদালত কর্তৃক কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত হন অথবা এই আইনে উল্লিখিত বিধান অনুসারে কোন অপরাধে সংক্ষিপ্ত বিচারে দন্ডপ্রাপ্ত হন, সেইক্ষেত্রে তাহাকে একই অপরাধের জন্য বা একই ঘটনার বিষয়ে বর্ডার গার্ড আদালতে দ্বিতীয়বার বিচার করা যাইবে না অথবা বিষয়টি ধারা ৫৯ ও ৬১ এ উল্লিখিত লঘু দণ্ড প্রদানের মাধ্যমে সংক্ষিপ্তভাবে নিষ্পত্তি করা যাইবে না।