বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ৭৯বর্ডার গার্ড আদালত এবং অসামরিক আদালতের যৌথ এখতিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত
বলবৎ
একাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা
ধারা ৭৯
79. বর্ডার গার্ড আদালত এবং অসামরিক আদালতের যৌথ এখতিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত কোন অসামরিক অপরাধের বিচারের ক্ষেত্রে যখন অসামরিক আদালত এবং বর্ডার গার্ড আদালত উভয়েরই অধিক্ষেত্র থাকে, তখন কোন আদালতে মামলার বিচার নিষ্পত্তি হইবে উহা নির্ধারণে মহাপরিচালক অথবা রিজিয়ন কমান্ডার অথবা সেক্টর কমান্ডার অথবা বিধি দ্বারা নির্ধারিত কর্মকর্তা স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং যদি উক্ত কর্মকর্তা এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, বিচার কার্যক্রম বর্ডার গার্ড আদালত আরম্ভ করিবে, তাহা হইলে তিনি উক্ত অভিযুক্ত ব্যক্তিকে বাহিনীর হাজতে আটক রাখিবার নির্দেশ প্রদান করিবেন।