Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৮০অপরাধীর হস্তান্তরের ক্ষেত্রে অসামরিক আদালতের ক্ষমতা

বলবৎএকাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

একাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

ধারা ৮০

80. অপরাধীর হস্তান্তরের ক্ষেত্রে অসামরিক আদালতের ক্ষমতা (১) যেক্ষেত্রে যথাযথ এখতিয়ার সম্পন্ন কোন অসামরিক আদালত এইরূপ অভিমত পোষণ করে যে, কোন অসামরিক অপরাধ সংক্রান্ত মামলা উক্ত আদালতে বিচার করা বাঞ্ছনীয়, সেইক্ষেত্রে উক্ত আদালত লিখিতভাবে মহাপরিচালক অথবা বিধি দ্বারা নির্ধারিত কর্মকর্তাকে তাহার স্বীয় বিবেচনায় অপরাধীর বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবার নিমিত্ত নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তরের জন্য অনুরোধ করিতে পারিবে অথবা সরকারকে অবহিত করিয়া সরকারের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সকল কার্যধারা স্থগিত রাখিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর আধীন অনুরোধের প্রেক্ষিতে উল্লিখিত কর্মকর্তা অসামরিক আদালতের নিকট অপরাধীকে হস্তান্তর করিবেন অথবা কোন আদালতে মামলাটি বিচার করিতে হইবে, উহা নির্ধারণের নিমিত্ত বিষয়টি অবিলম্বে সরকারের সিদ্ধান্তের জন্য প্রেরণ করিবেন এবং সেইক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। ব্যাখ্যা।-ধারা ৭৯ ও ৮০ এর উদ্দেশ্য পূরণকল্পে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 549 এ উল্লিখিত ‘অনুরূপ আইন (any similar law) অর্থে এই আইনকে এবং ‘কোর্ট মার্শাল’ অর্থে বর্ডার গার্ড আদালতকে অন্তর্ভুক্ত করিবে এবং ‘সামরিক অপরাধী (military offender) ’ অর্থে অধিভুক্ত ব্যক্তিকে বুঝাইবে।

End of ধারা ৮০.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০