Skip to content

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১

ধারা ২১ভবঘুরে কল্যাণ তহবিল

বলবৎতৃতীয় অধ্যায় আটক, ভবঘুরে ঘোষণা, আশ্রয়দান, ইত্যাদি

তৃতীয় অধ্যায় আটক, ভবঘুরে ঘোষণা, আশ্রয়দান, ইত্যাদি

ধারা ২১

21. ভবঘুরে কল্যাণ তহবিল (১) সরকার প্রতিটি সরকারী আশ্রয় কেন্দ্রের জন্য একটি ভবঘুরে কল্যাণ তহবিল গঠন করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিলে সরকার, বেসরকারী সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান এবং আশ্রয় কেন্দ্রের কোন আয় ও আশ্রিত ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের দ্বারা-পরিচালিত কোন লাভজনক কার্যের মাধ্যমে উপার্জিত অর্থ, যদি থাকে, জমা হইবে। (৩) তহবিলের অর্থ নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত ও ব্যয়িত হইবে এবং এতদ্‌সংক্রান্ত রেজিস্টারে উহা লিপিবদ্ধ করিতে হইবে।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১