ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১
ধারা ২২অভ্যর্থনা বা আশ্রয় কেন্দ্র হইতে পলায়নের শাস্তি
চতুর্থ অধ্যায় অপরাধ, দণ্ড ও অন্যান্য আইনের প্রয়োগ
ধারা ২২
22. অভ্যর্থনা বা আশ্রয় কেন্দ্র হইতে পলায়নের শাস্তি (১) যদি কোন ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তি- (ক) ব্যবস্থাপকের অনুমতি ব্যতীত অভ্যর্থনা বা আশ্রয় কেন্দ্র পরিত্যাগ করে বা কেন্দ্র হইতে পলায়ন করে; (খ) ব্যবস্থাপকের অনুমতি গ্রহণ করিয়া কেন্দ্র হইতে বাহির হইয়া নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাবর্তন না করে; তাহা হইলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরুপ অপরাধের জন্য তিনি অনধিক ৩ (তিন) মাসের কারাদণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত দণ্ড ভোগের পর ব্যবস্থাপক সংশ্লিষ্ট ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিকে কারাগার হইতে পুনরায় কেন্দ্রে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে ফিরাইয়া লইবার ব্যবস্থা গ্রহণ করিবেন এবং এই আইনে নির্দিষ্টকৃত সময় অতিক্রান্ত হইবার পর নির্ধারিত পদ্ধতিতে মুক্তি প্রদান করিবেন।
সূচিপত্র দেখুন: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১