Skip to content

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২

ধারা ১৩জামিন সংক্রান্ত বিধান

বলবৎ

ধারা ১৩

13. জামিন সংক্রান্ত বিধান এই আইনের অধীন অভিযুক্ত কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাইবে, যদি— (ক) তাহাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানীর সুযোগ দেওয়া হয়; এবং (খ) তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী সাব্যস্থ হওয়ার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে আদালত সন্তুষ্ট না হন; অথবা (গ) তিনি নারী, শিশু বা শারীরিকভাবে বিকলাঙ্গ এবং তাহাকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে আদালত সন্তুষ্ট হন।

End of ধারা ১৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২