Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৫৮বিশেষ পরিকল্প (special scheme)

বলবৎসপ্তম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়

সপ্তম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়

ধারা ৫৮

58. বিশেষ পরিকল্প (special scheme) [(১) বাংলাদেশে প্রস্তুতকৃত বা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ এবং আদায়ের উদ্দেশ্যে বোর্ড, এই আইন বা তদ্‌ধীন প্রণীত বিধানাবলী সাপেক্ষে, উক্ত পণ্যের আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারীর জন্য বিশেষ পরিকল্প প্রণয়ন করিতে পারিবে। (২) উক্ত বিশেষ পরিকল্প দ্বারা বোর্ড উক্ত পণ্য সরবরাহের শর্ত ও সীমা আরোপসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত মূল্য মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হইবে। (৩) উক্ত বিশেষ পরিকল্পে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত করা যাইবে, যথা:- (ক) উক্ত পণ্যের মোড়ক, বোতল, পাত্র বা ধারকে বা উহার গায়ে সরকার নির্ধারিত ওজন, পরিমাণ নিশ্চিতের পাশাপাশি বাধ্যতামূলক নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্বলিত ট্যাক্স স্ট্যাম্প, ডিজিটালাইজড ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা পারফোরেশন বা বিশেষ চিহ্ন বা বিশেষ আকারের এবং ডিজাইনের ছাপ সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়; এবং (খ) উক্ত ট্যাক্স স্ট্যাম্প, ডিজিটালাইজড ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা পারফোরেশন বা বিশেষ চিহ্ন বা ছাপের প্রস্তুতকরণ, অর্জন, বিতরণ, সংরক্ষণ, ব্যবহার, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব-নিকাশ, নিষ্পত্তিকরণ, ইত্যাদি সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়।]

  1. 171. ধারা ৫৮ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ৫৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২