Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৫৯আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়

বলবৎসপ্তম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়

সপ্তম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়

ধারা ৫৯

59. আমদানির উপর সম্পূরক শুল্ক আদায় (১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর যে সময় ও পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয়, সেই একই সময় ও পদ্ধতিতে, সম্পূরক শুল্ক আদায় করিতে হইবে। (২) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, পণ্য আমদানির ক্ষেত্রে, সম্পূরক শুল্ক আদায় এবং পরিশোধের উদ্দেশ্যে [কাস্টমস আইনের] বিধানাবলী (প্রয়োজনীয় সংশোধন এবং অভিযোজনসহ) এমনভাবে প্রযোজ্য হইবে যেন আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক একটি আমদানি শুল্ক। (৩) উপ-ধারা (২) এর বিধানাবলীর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, [কাস্টমস আইনের] অধীন কোন পরিমাণ বন্ড বা গ্যারান্টির দাবী করা হইলে, উহা এমনভাবে হিসাব করিতে হইবে যেন প্রদেয় সম্পূরক শুল্ক আমদানি পণ্যের উপর একটি আমদানি শুল্ক।

  1. 172. “কাস্টমস আইনের” শব্দগুলি “শুল্ক আইনের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৮০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 173. “কাস্টমস আইনের” শব্দগুলি “শুল্ক আইনের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৮০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২