Skip to content

বাংলাদেশ পানি আইন, ২০১৩

ধারা ১০নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য

বলবৎতৃতীয় অধ্যায় নির্বাহী কমিটি এবং উহার দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা

তৃতীয় অধ্যায় নির্বাহী কমিটি এবং উহার দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা

ধারা ১০

10. নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) পানি সম্পদ বিষয়ে পরিষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা, সুপারিশ, ইত্যাদি প্রকাশ, প্রচার, পরিবীক্ষণ ও মূল্যায়ন; (খ) জাতীয় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা প্রচার, পরিবীক্ষণ ও মূল্যায়ন; (গ) পানি সম্পদের সহিত সংশ্লিষ্ট পরিকল্পনা, ব্যবস্থাপনা ও আন্তঃখাত সমন্বয় সংক্রান্ত সকল বিষয়ে কার্যক্রম গ্রহণ; (ঘ) পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের উপর পর্যাবৃত্তে পরিষদকে অবহিতকরণ ও পরামর্শ প্রদান; (ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধন ও আন্তঃসংস্থা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত নীতি নির্ধারণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং প্রয়োজনে উহা নিষ্পত্তিকরণ; এবং (চ) পরিষদ কর্তৃক অর্পিত অন্য যেকোন কার্যাবলি সম্পাদন।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পানি আইন, ২০১৩