ধারা ৯নির্বাহী কমিটি
তৃতীয় অধ্যায় নির্বাহী কমিটি এবং উহার দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা
ধারা ৯
9. নির্বাহী কমিটি পরিষদের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উহার একটি নির্বাহী কমিটি থাকিবে এবং নির্বাহী কমিটি নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঙ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (চ) ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ছ) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী (যদি থাকে); (জ) পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য; (ঝ) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব; (ঞ) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বা সচিব; (ট) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব বা সচিব; (ঠ) পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব; (ড) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব; (ঢ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব; (ণ) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব; (ত) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; (থ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; (দ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; (ধ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; (ন) যৌথ নদী কমিশনের সদস্য; (প) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন পানি বিশেষজ্ঞ; (ফ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) ১ (এক) জন প্রতিনিধি; এবং (ব) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।