Skip to content

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

ধারা ২২বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎষষ্ঠ অধ্যায় বিবিধ

ষষ্ঠ অধ্যায় বিবিধ

ধারা ২২

22. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী বিধি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ এবং প্রাক-প্রকাশনা করিতে হইবে। (৩) প্রাক-প্রকাশনার ক্ষেত্রে প্রস্তাবিত বিধি, বা সংশোধনের নিমিত্ত উহার খসড়া অন্যূন ৩ (তিন) সপ্তাহের সময় প্রদানপূর্বক জনমত আহবান করিয়া সরকারি গেজেটের পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে এবং কমপক্ষে ৩ (তিন)টি দৈনিক পত্রিকাতে উল্লিখিত ওয়েবসাইটের ঠিকানাসহ ওয়েবসাইটে প্রকাশিত বিধির প্রাক-প্রকাশনা সংক্রান্ত নোটিশ প্রকাশ করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) অনুযায়ী প্রাক-প্রকাশনার পর নির্ধারিত সময়ের মধ্যে কোন মতামত, পরামর্শ বা আপত্তি, যদি কোন, পাওয়া গেলে উহা বিবেচনা করিয়া, কমিশন, খসড়া বিধি সংশোধনপূর্বক উপ-ধারা (১) এর বিধান অনুসারে চূড়ান্তভাবে সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা করিবে।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩