Skip to content

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

ধারা ২৩প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎষষ্ঠ অধ্যায় বিবিধ

ষষ্ঠ অধ্যায় বিবিধ

ধারা ২৩

23. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, এক্সচেঞ্জ, কমিশনের পূর্বানুমতিক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা উহার অধীন প্রণীত বিধির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) যদি কমিশনের নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে কোন এক্সচেঞ্জ সংক্রান্ত কোন প্রবিধান প্রণয়ন অথবা বিদ্যমান কোন প্রবিধানের সংশোধন বা বাতিল করা প্রয়োজন তাহা হইলে কমিশন উক্ত কার্য সম্পাদনের জন্য এক্সচেঞ্জকে সুনির্দিষ্ট সময় উল্লেখপূর্বক লিখিত আদেশ প্রদান করিতে পারিবে। (৩) যদি কোন এক্সচেঞ্জ উপ-ধারা (২) এ প্রদত্ত আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনে ব্যর্থ হয় তাহা হইলে কমিশন উক্ত প্রবিধান প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে এবং উক্তরূপে প্রণীত, সংশোধিত বা বাতিলকৃত প্রবিধান এই ধারার অধীন এক্সচেঞ্জ কর্তৃক প্রণীত, সংশোধিত বা বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩