বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩
ধারা ১০প্রধান নির্বাহী
ধারা ১০
10. প্রধান নির্বাহী (১) ইনস্টিটিউটের একজন প্রধান নির্বাহী থাকিবেন। (২) প্রধান নির্বাহী সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) প্রধান নির্বাহী ইনস্টিটিউটের সার্বক্ষনিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) গভর্নিং বডির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (খ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গভর্নিং বডি কর্তৃক প্রদত্ত দায়িত্ব ও কার্য সম্পাদন করিবেন। (৪) প্রধান নির্বাহীর পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান নির্বাহী তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্যপদে নবনিযুক্ত প্রধান নির্বাহী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা প্রধান নির্বাহী পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করিবেন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩