Skip to content

বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩

ধারা ৯একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ৯

9. একাডেমিক কাউন্সিল এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি [তদারকি ও পাঠ্য বিষয় নির্বাচন] এবং এতদ্‌বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- [(ক) সরকারের সহিত পরামর্শক্রমে গভর্নিং বডি কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি ইহার সভাপতিও হইবেন;] (খ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) গভর্নিং বডি কর্তৃক মনোনীত কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের ২ (দুই) জন শিক্ষক; (ঘ) চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; (ঙ) বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক; (চ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক; (ছ) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক; (জ) সরকার কর্তৃক মনোনীত [***] গণমাধ্যমের একজন প্রতিনিধি; (ঝ) গভর্নিং বডি কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের [একজন সিনিয়র প্রশিক্ষক ও একজন প্রশিক্ষক] [;] [(ঞ) ইনস্টিটিউটের সকল একাডেমিক বিভাগের মুখ্য প্রশিক্ষক; (ট) গভর্নিং বডি কর্তৃক মনোনীত একজন মুখ্য প্রশিক্ষক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।]

  1. 7. “তদারকি ও পাঠ্য বিষয় নির্বাচন” শব্দগুলি ও কমা “তদারকি” শব্দের পরিবর্তে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 8. দফা (ক) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 9. “বেসরকারি” শব্দটি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(গ) ধারাবলে বিলুপ্ত।
  4. 10. “একজন সিনিয়র প্রশিক্ষক ও একজন প্রশিক্ষক” শব্দগুলি “দুইজন শিক্ষক বা প্রশিক্ষক” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 11. “;” সেমিকোলন চিহ্নটি “।” চিহ্নটির পরিবর্তে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 12. দফা (ঞ) ও (ট) বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৫ নং আইন) এর ৫(ঘ) ধারাবলে সংযোজিত।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩