Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৫৭অপর্যাপ্ত আইনগত প্রতিনিধিত্ব ও অসদাচরণ

বলবৎসপ্তম অধ্যায় আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা

সপ্তম অধ্যায় আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা

ধারা ৫৭

57. অপর্যাপ্ত আইনগত প্রতিনিধিত্ব ও অসদাচরণ শিশুর পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বারংবার আদালতে অনুপস্থিত থাকিলে বা মামলা পরিচালনায় তাহার সুস্পষ্ট গাফিলতি পরিলক্ষিত হইলে শিশু-আদালত তাহাকে উক্ত মামলা পরিচালনার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া বিষয়টি অসদাচরণ গণ্যে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যানকে এবং, ক্ষেত্রমত, বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতিকে নির্দেশনা প্রদান করিবে এবং উক্তরূপ নির্দেশনার আলোকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতকে নির্দেশনা প্রদানের তারিখ হইতে অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অবহিত করিবার বিষয়টি উল্লেখ করিবে।

End of ধারা ৫৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩