Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৫৮সুরক্ষামূলক পদক্ষেপ

বলবৎসপ্তম অধ্যায় আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা

সপ্তম অধ্যায় আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা

ধারা ৫৮

58. সুরক্ষামূলক পদক্ষেপ [***] আইনের সংস্পর্শে আসা শিশু বা, ক্ষেত্রমত, আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর ক্ষতির সম্ভাবনা রহিয়াছে বলিয়া প্রতীয়মান হইলে সংশ্লিষ্ট শিশুর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ উক্ত শিশুর জন্য নিম্নবর্ণিত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করিবে, যথা :- (ক) সংশ্লিষ্ট শিশুর সহিত অভিযুক্ত ব্যক্তির সরাসরি সাক্ষাৎ পরিহার করা; (খ) পুলিশ বা অন্য সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট শিশুর নিরাপত্তা বিধান এবং উক্ত শিশু কোথায় অবস্থান করিতেছে তাহা গোপন রাখা; (গ) আদালত বা পুলিশের নিকট সংশ্লিষ্ট শিশুর এবং, প্রয়োজনে, শিশুর পরিবারের সদস্যদের সকল পর্যায়ে যথোপযুক্ত নিরাপত্তার জন্য আবেদন করা।

  1. 23. ‘‘বিচার প্রক্রিয়ার যেকোন পর্যায়ে’’ শব্দগুলি শিশু (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৪ নং আইন) এর ১৮ ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ৫৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩