Skip to content

বাংলা একাডেমি আইন, ২০১৩

ধারা ২১সাধারণ পরিষদের সভা

বলবৎ

ধারা ২১

21. সাধারণ পরিষদের সভা (১) এই ধারার অন্যান্য বিধানসাপেক্ষে, সাধারণ পরিষদ উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সাধারণ পরিষদের সকল সভা একাডেমিতে অনুষ্ঠিত হইবে এবং মহাপরিচালক, নির্বাহী পরিষদের সহিত আলোচনা ক্রমে, সভার তারিখ ও সময় নির্ধারণ করিবেন। (৩) প্রতি বৎসর সাধারণ পরিষদের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে। (৪) একাডেমির সভাপতি সাধারণ পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুসারে একজন ফেলো সভাপতিত্ব করিবেন। (৫) সাধারণ পরিষদের সভার কোরামের জন্য কমপক্ষে এক-পঞ্চমাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৬) সাধারণ পরিষদের আলোচ্য বিষয় মহাপরিচালক, নিবাহী পরিষদের সহিত আলোচনাক্রমে, নির্ধারণ করিবেন। (৭) সাধারণ পরিষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক একটি ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: বাংলা একাডেমি আইন, ২০১৩