Skip to content

বাংলা একাডেমি আইন, ২০১৩

ধারা ২২তলবি সভা

বলবৎ

ধারা ২২

22. তলবি সভা (১) সাধারণ পরিষদের কমপক্ষে এক-তৃতীয়াংশ সদস্য কোনো বিষয় বিবেচনার উদ্দেশ্যে তলবি সভা আহবান করিবার জন্য মহাপরিচালক লিখিতভাবে অনুরোধ করিবে, মহাপরিচালক, নির্বাহী পরিষদের সহিত আলোচনাক্রমে, অনূর্ধ্ব ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তলবি সভার তারিখ ও সময় নির্ধারণ করিবেন। (২) মহাপরিচালক উপ-ধারা (১) অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তলবি সভা আহবান করিতে ব্যর্থ হইলে, আহবানকারী সদস্যগণ উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার অব্যবহিত পরবর্তী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তলবি সভা অনুষ্ঠানের আয়োজন করিতে পারিবেন এবং উক্ত সময়সীমার মধ্যে সভা অনুষ্ঠিত না হইলে তলবি সভা বাতিল বলিয়া গণ্য হইবে। (৩) তলবি সভা অনুষ্ঠানের অন্যূন ৭ (সাত) দিন পূর্বে উহার আলোচ্য বিষয় সংযুক্ত করিয়া সাধারণ পরিষদের সকল সদস্যকে বিজ্ঞপ্তি প্রদান করিতে হইবে। (৪) তলবি সভার কোরামের জন্য সাধারণ পরিষদের অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) তলবি সভায় সাধারণ পরিষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক একটি ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: বাংলা একাডেমি আইন, ২০১৩