ধারা ৬২অর্থদণ্ডের অর্থের অংশ অভিযোগকারীকে প্রদান
বলবৎ
নবম অধ্যায় অপরাধ, দণ্ড, ইত্যাদি
ধারা ৬২
62. অর্থদণ্ডের অর্থের অংশ অভিযোগকারীকে প্রদান এই আইনের অধীন কোন মামলায় খাদ্য আদালত কোন অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করিয়া কোন অর্থদণ্ড আরোপ করিলে উক্ত অর্থের ২৫ (পঁচিশ) শতাংশ অর্থ প্রণোদনা হিসাবে সংশ্লিষ্ট অভিযোগকারী প্রাপ্ত হইবেন : তবে শর্ত থাকে যে, অভিযোগকারী কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারী হইলে, তিনি উক্ত প্রণোদনা প্রাপ্য হইবেন না।