Skip to content

নিরাপদ খাদ্য আইন, ২০১৩

ধারা ৭কর্তৃপক্ষের গঠন

বলবৎদ্বিতীয় অধ্যায় নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো

দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো

ধারা ৭

7. কর্তৃপক্ষের গঠন (১) একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে। (২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহারা কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন। (৩) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন। (৪) চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, মর্যাদা এবং চাকুরীর অন্যান্য শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৫) চেয়ারম্যান ও সদস্যগণ এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত বা অর্পিত ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিবেন। (৬) কেবল কোন সদস্য পদে শূন্যতা বা কর্তৃপক্ষ গঠনে ত্রুটি থাকিবার কারণে কর্তৃপক্ষের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: নিরাপদ খাদ্য আইন, ২০১৩