Skip to content

নিরাপদ খাদ্য আইন, ২০১৩

ধারা ৮৩গোপনীয় তথ্য সংরক্ষণ

বলবৎত্রয়োদশ অধ্যায় বিবিধ

ত্রয়োদশ অধ্যায় বিবিধ

ধারা ৮৩

83. গোপনীয় তথ্য সংরক্ষণ কোন ব্যক্তি কর্তৃক কর্তৃপক্ষের নিকট সরবরাহকৃত কোন তথ্য গোপন রাখিবার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হইলে এবং কর্তৃপক্ষ উহাতে সম্মতিজ্ঞাপন করিয়া থাকিলে, কর্তৃপক্ষ উহা তৃতীয় কোন পক্ষের নিকট প্রকাশ করিতে কিংবা প্রকাশের উৎস হিসাবে ব্যবহার করিতে পারিবে না : তবে শর্ত থাকে যে, জনস্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় হইলে, সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রচার করা যাইবে।

End of ধারা ৮৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: নিরাপদ খাদ্য আইন, ২০১৩