Skip to content

[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩

ধারা ৫০সংবিধি প্রণয়ন

বলবৎ

ধারা ৫০

50. সংবিধি প্রণয়ন (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে। (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতিত সংশোধন বা বাতিল করা যাইবে না। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি, সিনেটের সুপারিশসহ, অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট পেশ করিতে হইবে। (৪) চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত না হইলে সিন্ডিকেটের প্রস্তাবিত কোন সংবিধি বৈধ হইবে না।

End of ধারা ৫০.

সূচিপত্র দেখুন: [বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩