ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
ধারা ১৩নিবন্ধনের বিরোধীতা
চতুর্থ অধ্যায় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন
ধারা ১৩
13. নিবন্ধনের বিরোধীতা (১) সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, ধারা ১২ এর অধীন নিবন্ধনের জন্য আবেদন সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে দুই মাসের মধ্যে, রেজিস্ট্রার বরাবর ভৌগোলিক নিদের্শক পণ্য নিবন্ধনের বিরোধীতা করিয়া নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত সময় সীমা অতিক্রান্ত হইবার পর সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, সরকারের অনুমোদন গ্রহণ সাপেক্ষে, রেজিস্ট্রার বরাবর বিরোধীতার বিষয়ে নোটিশ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন নিবন্ধনের বিরোধীতা করিয়া প্রদত্ত নোটিশে উক্তরূপ বিরোধীতার কারণ হিসাবে ইহা উল্লেখ করিতে হইবে যে, আবেদনকারী কর্তৃক নিবন্ধনের উদ্দেশ্যে উপস্থাপিত ভৌগোলিক নির্দেশক পণ্য - (ক) এই আইনের অধীন ‘‘ভৌগোলিক নির্দেশক পণ্য’’ অভিব্যক্তির সংজ্ঞায়িত অর্থের আওতায় পড়ে না; (খ) জনশৃঙ্খলা বা নৈতিকতার পরিপন্থী; (গ) জনসাধারণের বিশ্বাস বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিবার আশঙ্কা রহিয়াছে; (ঘ) উৎস দেশে সংরক্ষিত নয় বা সংরক্ষণের অধিকার হারাইয়াছে; বা (ঙ) উৎস দেশে অপ্রচলিত হইয়া পড়িয়াছে।
সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩