ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
ধারা ১৪আবেদনকারী কর্তৃক পাল্টা-বিবৃতি ও জবাব
চতুর্থ অধ্যায় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন
ধারা ১৪
14. আবেদনকারী কর্তৃক পাল্টা-বিবৃতি ও জবাব (১) রেজিস্ট্রার, বিরোধীতার নোটিশের একটি কপি আবেদনকারীর উপর জারি করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্তির দুই মাসের মধ্যে আবেদনকারী রেজিস্ট্রার বরাবর উহার জবাব বা নিবন্ধনের জন্য তাহার আবেদনের সমর্থনে যুক্তি উপস্থাপনপূর্বক নির্ধারিত পদ্ধতিতে একটি পাল্টা-বিবৃতি প্রেরণ করিবেন। (৩) আবেদনকারী পাল্টা বিবৃতি প্রেরণ করিলে, রেজিস্ট্রার উহার একটি কপি বিরোধীতার নোটিশ প্রদানকারী ব্যক্তির উপর জারী করিবেন। (৪) বিরোধিতাকারী বা আবেদনকারী কোন সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করিলে, রেজিস্ট্রার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও সময়ের মধ্যে উহা তাহার নিকট দাখিল করিবেন, এবং পক্ষগণ ইচ্ছা প্রকাশ করিলে, রেজিস্ট্রার তাহাদেরকে শুনানীর সুযোগ প্রদান করিবেন। (৫) রেজিস্ট্রার পক্ষগণকে শুনানীর পর সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে ও মামলার যথার্থতা (Merit) বিবেচনাক্রমে নিবন্ধনের আবেদন মঞ্জুর বা নাকচ করিবেন। (৬) আবেদনকারী উপ-ধারা (২) এ বর্ণিত সময় সীমার মধ্যে বা রেজিস্ট্রার কর্তৃক বর্ধিত অতিরিক্ত অনধিক এক মাস সময়ের মধ্যে বিরোধীতার জবাব প্রদানে ব্যর্থ হইলে, তিনি নিবন্ধনের আবেদন পরিত্যাগ করিয়াছেন মর্মে গণ্য হইবে।
সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩