Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘ঋণ’’ অর্থ ব্যাংক কর্তৃক কোন সমিতিকে বা সদস্যকে প্রদেয় অর্থ বা সম্পদ যাহা উক্ত সমিতি বা সদস্য ব্যাংকের অনুকূলে ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ে পরিশোধ করিতে বাধ্য থাকিবে; (২) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ‘‘পরিচালক’’ অর্থ ব্যাংকের পরিচালক; (৪) ‘‘পল্লী এলাকা’’ অর্থ শহর নহে এইরূপ যে কোন অপেক্ষাকৃত পশ্চাৎপদ ও অনগ্রসর কৃষিনির্ভর বা সামন্ত ব্যবস্থার ন্যায় পেশাজীবী লইয়া গড়িয়া উঠা জনপদ এবং ইউনিয়ন পরিষদের অধীন গ্রাম বা ওয়ার্ড লইয়া গঠিত এলাকা যাহা পৌরসভা বা সেনানিবাস এলাকার অন্তর্ভুক্ত নহে; (৫) ‘‘প্রকল্প’’ অর্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’; (৬) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) ‘‘বাংলাদেশ ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O.No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক; (৮) ‘‘বোর্ড’’ অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড; (৯) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ ধারা ১৩ এর অধীন নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক; (১০) ‘‘ব্যাংক’’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংক; (১১) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১২) ‘‘সদস্য’’ অর্থ সমিতির সদস্য; (১৩) ‘‘সমিতি’’ অর্থ একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গঠিত কোন সমিতি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, এবং প্রকল্পের উদ্দেশ্যের সাথে সামঞ্জ্যপূর্ণ অনুরূপ কোন সমিতিও ইহার অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪