Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ৩আইনের প্রাধান্য ও অন্যান্য আইনের প্রযোজ্যতা

বলবৎ

ধারা ৩

3. আইনের প্রাধান্য ও অন্যান্য আইনের প্রযোজ্যতা (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এবং ব্যাংক কোম্পানী সংক্রান্ত আপাততঃ বলবৎ অন্য কোন আইনের সুনির্দিষ্ট বিধানসমূহ এই ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য করিতে পারিবে। [(৩) এই আইনের অধীন ব্যাংকের সহিত নিবন্ধিত সমিতির ক্ষেত্রে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর বিধানাবলী প্রযোজ্য হইবে না।]

  1. 1. উপ-ধারা (৩) পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪