Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ৪ব্যাংক প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৪

4. ব্যাংক প্রতিষ্ঠা (১) এই আইন বলবৎ হইবার পর, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যতশীঘ্র সম্ভব, পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করিবে। (২) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ব্যাংক ইহার নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪