ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
ধারা ১৫ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ
তৃতীয় অধ্যায় ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ১৫
15. ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ (১) প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গুণগত মান নিশ্চিত করিবার ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের মধ্যে, প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী- (ক) যথোপযুক্ত যোগ্যতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা উহার কার্যক্রম পরিচালনা করিবে; (খ) ডিএনএ কার্যক্রমের গুণগত মান বজায় রাখিবে; (গ) উহার ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখিবে; (ঘ) ডিএনএ বিশ্লেষণের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করিবে; (ঙ) উহার অধীন সংরক্ষিত তথ্যাদির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখিবার সুষ্ঠু পদ্ধতি অনুসরণ করিবে; (চ) উহার অধীন সম্পাদিত ডিএনএ বিশ্লেষণের জন্য এই আইন ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিবে; এবং (ছ) ডিএনএ পরীক্ষার কারিগরি মান বজায় রাখিবার জন্য যথাযথ যন্ত্রপাতি ব্যবহার করিবে।