Skip to content

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

ধারা ১৬উপদেষ্টা পরিষদ

বলবৎচতুর্থ অধ্যায় উপদেষ্টা পরিষদ, কারিগরি কমিটি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় উপদেষ্টা পরিষদ, কারিগরি কমিটি, ইত্যাদি

ধারা ১৬

16. উপদেষ্টা পরিষদ (১) এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে যথাযথ পরামর্শ প্রদানের উদ্দেশ্যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদ গঠন করিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহা-পরিচালক; (জ) পুলিশের উপ-মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঝ) অ্যাটর্ণি জেনারেল কর্তৃক মনোনীত একজন ডেপুটি এটর্নী জেনারেল; (ঞ) আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োজিত একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর; (ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান; (ঠ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান; (ড) ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান; (ঢ) ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এর মহাপরিচালক; (ণ) ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এর পরিচালক; এবং (ত) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী ৩ (তিন) জন বিশিষ্ট নাগরিক। (৩) উপ-ধারা (২) এর দফা (ত) এর অধীন মনোনীত সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদে বহাল থাকিবেন। (৪) অধিদপ্তর, বা অধিদপ্তর গঠিত না হওয়া পর্যন্ত ধারা ২৩ এর অধীন গঠিত ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা সেল, উপদেষ্টা পরিষদের কার্য সম্পাদনে সাচিবিক দায়িত্ব পালন করিবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪