Skip to content

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

ধারা ১৭উপদেষ্টা পরিষদের কার্যাবলী

বলবৎচতুর্থ অধ্যায় উপদেষ্টা পরিষদ, কারিগরি কমিটি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় উপদেষ্টা পরিষদ, কারিগরি কমিটি, ইত্যাদি

ধারা ১৭

17. উপদেষ্টা পরিষদের কার্যাবলী উপদেষ্টা পরিষদের কার্যাবলী হইবে, নিম্নরূপ, যথা:- (ক) ডিএনএ ল্যাবরেটরী স্থাপন, উহাদের আকার, অবস্থান ও অন্যান্য বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; (খ) জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং ব্যবস্থাপনার বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; (গ) ডিএনএ নমুনা বিশ্লেষণের বিশুদ্ধতা, সঠিকতা, গোপনীয়তা এবং ডিএনএ প্রোফাইলসমূহ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; (ঘ) ডিএনএ ল্যাবরেটরীর উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য আর্থিক বরাদ্দের প্রয়োজনীয়তা সম্পর্কে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; (ঙ) ডিএনএ ল্যাবরেটরীর কর্ম-পরিকল্পনা অনুমোদন; (চ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।

End of ধারা ১৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪