Skip to content

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

ধারা ৮আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ

বলবৎদ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি

ধারা ৮

8. আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ (১) কোন ব্যক্তি ধারা ৭ এর অধীন ডিএনএ নমুনা প্রদানে অসম্মতি জ্ঞাপন করিলে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, কোন অপরাধের তদন্তের প্রয়োজনে, ডিএনএ নমুনা সংগ্রহ করিবার জন্য উপযুক্ত আদালতে আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন কৃত আবেদনের ভিত্তিতে উভয় পক্ষকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া ও আদালতের সম্মুখে উপস্থাপিত দলিলাদি বিবেচনাক্রমে আদালত ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদেশ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ করা হইলে উহা ধারা ৬ এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতিতে গ্রহণ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪