ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
ধারা ৯শিশু বা অক্ষম ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি
ধারা ৯
9. শিশু বা অক্ষম ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ ধারা ৮ এর অধীন যে ব্যক্তির নিকট হইতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করা হয়, সেই ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন, তাহা হইলে আদালত উক্ত ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তদ্কর্তৃক নিয়োজিত আইনজীবীর উপস্থিতিতে উক্তরূপ ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদেশ দিতে পারিবেন।