Skip to content

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

তফসিল[ ধারা ১৬ দ্রষ্টব্য ]

বলবৎ

তফসিল

তফসিল [ ধারা ১৬ দ্রষ্টব্য ] বিশ্বস্ততা ও গোপনীয়তার ঘোষণা আমি ..................................................... এই মর্মে ঘোষণা করিতেছি যে, আমি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর যে কোন দপ্তরের সহিত সম্পৃক্ত পদমর্যাদায় একজন ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, কোন কমিটির সদস্য, কর্মকর্তা, কর্মচারি, পরামর্শক, উপদেষ্টা, প্রতিনিধি বা,ক্ষেত্রমত, নিরীক্ষক হিসাবে যে কোন কাজের ক্ষেত্রে বিশ্বস্ততা ও সততার সহিত এবং আমার বিচার বিবেচনা, দক্ষতা এবং সামর্থ্যের সর্বোত্তম প্রয়োগ করিয়া আমার উপর অর্পিত দায়িত্বসমূহ সম্পাদন ও পালন করিব। আমি আরো ঘোষণা করিতেছি যে, কর্পোরেশনের কার্যাদি সম্পর্কিত কোন তথ্য এমন কোন ব্যক্তিকে জানাইব না বা জানিতে দিব না, যাহার উক্ত তথ্য জানিবার কোন আইনগত অধিকার নাই এবং ঐরূপ কোন ব্যক্তিকে কর্পোরেশনের কাজের সহিত সম্পর্কিত বা কর্পোরেশনের মালিকানাধীন বা দখলীয় কোন বহি বা দলিলপত্র পরিদর্শন বা দেখিবার সুযোগ প্রদান করিব না। (স্বাক্ষর) আমার উপস্থিতিতে স্বাক্ষরিত (স্বাক্ষর) পদবী/সীলমোহর: ......................................... তারিখ: .......................................

End of তফসিল.

সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪