Skip to content

উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪

ধারা ১৫উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা

বলবৎপঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

পঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ১৫

15. উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা (১) এই আইন প্রবর্তনের পর, যথাশীঘ্র সম্ভব, সরকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এক বা একাধিক উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং বোর্ড ইহার নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪