Skip to content

উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪

ধারা ১৬উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন

বলবৎপঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

পঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ১৬

16. উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) ব্যুরোর মহাপরিচালক, পদাধিকার বলে, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সচিব, পদাধিকার বলে, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; (ঘ) উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ঙ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরের পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরের পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরের পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (জ) মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত উক্ত বোর্ডের পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (ঝ) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বা তদ্কর্তৃক মনোনীত পরিচালক বা সমপদমর্যাদার একজন কর্মকর্তা; (ঞ) সরকার কর্তৃক মনোনীত উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ে অভিজ্ঞ তিনজন প্রতিনিধি; (ট) সরকার কর্তৃক মনোনীত উপানুষ্ঠানিক শিক্ষা পরিচালনাকারী বেসরকারি সংগঠনসমূহের প্রতিনিধিত্বকারী কেন্দ্রীয় সংস্থার নির্বাহী পরিচালক। (২) উপ-ধারা (১) এর দফা (ঞ) ও (ট) এর অধীন মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হইতে ৩(তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাহার মনোনয়ন বাতিল করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত মনোনীত কোন সদস্য চেয়ারম্যান এর নিকট লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, চেয়ারম্যান কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত কোন পদত্যাগ কার্যকর হইবে না।

End of ধারা ১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪