বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪
ধারা ১৫নিয়ন্ত্রক কর্তৃক কতিপয় ব্যবসা বা পেশা নিষিদ্ধকরণ
বলবৎ
ধারা ১৫
15. নিয়ন্ত্রক কর্তৃক কতিপয় ব্যবসা বা পেশা নিষিদ্ধকরণ নিয়ন্ত্রক নিম্নবর্ণিত কারণে তিন তারকা বা তদূর্ধ্ব হোটেলের ২৫০ (দুইশত পঞ্চাশ) মিটারের মধ্যে অবস্থিত কোনো ব্যবসা, পেশা, কারবার অথবা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা নিষিদ্ধ করিতে পারিবেন, যদি উহা - (ক) অতিথি বা ক্রেতার স্বাস্থ্য ও সুরুচির (good taste) জন্য ক্ষতিকর এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা হানিকর হয়; অথবা (খ) Penal Code, 1860 (Act No XLV of 1860) এর অধীন যে কোনো উপদ্রব হয়।