Skip to content

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ১০শিক্ষা অনুদান

বলবৎ

ধারা ১০

10. শিক্ষা অনুদান (১) চাকুরীরত, মৃত বা স্থায়ীভাবে অক্ষম কোন শ্রমিকের সন্তানদের শিক্ষার জন্য বোর্ড মাসিক ভিত্তিতে ১ (এক) বৎসর মেয়াদের জন্য কল্যাণমূলক অনুদান মঞ্জুর করিতে পারিবে। (২) সফলভাবে কোর্স সমাপ্তির জন্য প্রয়োজনীয় বিবেচিত হইলে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কল্যাণমূলক অনুদান বোর্ড কর্তৃক বাৎসরিক ভিত্তিতে নবায়নযোগ্য হইবে।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬