Skip to content

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ১১বিশেষ অনুদান

বলবৎ

ধারা ১১

11. বিশেষ অনুদান (১) বোর্ড, তহবিল হইতে কোন শ্রমিক বা তাহার পরিবারকে নিম্নবর্ণিত সকল বা যে কোন একটি উদ্দেশ্যে বিশেষ কল্যাণমূলক অনুদান মঞ্জুর করিতে পারিবে, যথা: (ক) রক্ত পরিসঞ্চালনসহ যে কোন ধরনের চিকিৎসা সহায়তা; (খ) চশমা এবং শরীরের জন্য সহায়ক অন্যান্য সরঞ্জামাদি ক্রয়; (গ) দাফন বা অন্ত্যোষ্টিক্রিয়া; (ঘ) শারীরিক আঘাত বা দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য সহায়তা; এবং (ঙ) পাঠ্যপুস্তক ক্রয়। (২) বোর্ড কোন শ্রমিকের চরম আর্থিক দূরবস্থার ক্ষেত্রে কোন শ্রমিক বা তাহার পরিবারকে উপ-ধারা (১) এ উল্লিখিত অনুদান ছাড়াও তহবিল হইতে বিশেষ কল্যাণমূলক অনুদান মঞ্জুর করিতে পারিবে।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬