Skip to content

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬

ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ১

1. সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন (১) এই আইন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) এই আইন বা, ক্ষেত্রমত, উহার কোন বিধান, - (ক) কক্সবাজার জেলার মৌজার ম্যাপে চিহ্নিত শহর এলাকায়, এবং বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৩১ নং আইন) এর অধীন কক্সবাজার জেলার আওতাধীন ‘পর্যটন সংরক্ষিত এলাকা’ বা ‘বিশেষ পর্যটন অঞ্চল’ হিসাবে ঘোষিত এলাকায়, যদি থাকে, অবিলম্বে; এবং (খ) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কক্সবাজার জেলার বা উহার সন্নিহিত অন্য কোন এলাকার জন্য, যেই তারিখ নির্ধারণ করিবে, সেই এলাকার জন্য সেই তারিখে প্রযোজ্য হইবে।

End of ধারা ১.

সূচিপত্র দেখুন: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬