Skip to content

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬

প্রস্তাবনাপ্রস্তাবনা

বলবৎ

প্রস্তাবনা

প্রস্তাবনা যেহেতু কক্সবাজারে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের যথাযথ ব্যবহারে একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ রহিয়াছে ; এবং যেহেতু উক্তরূপ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার জন্য উক্ত অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন আবশ্যক; এবং যেহেতু উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা পর্যটনশিল্প বিকাশের জন্য অপরিহার্য; এবং যেহেতু এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ভূমির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন; এবং যেহেতু অপরিকল্পিত নগরায়ন বন্ধ করাসহ অননুমোদিতভাবে নির্মিত ইমারত ও স্থাপনা অপসারণ করা জরুরী; এবং যেহেতু উক্ত পর্যটন অঞ্চলের অবকাঠামো ও স্থাপনাসমূহ দৃষ্টিনন্দন হওয়া বাঞ্ছনীয়; এবং যেহেতু উপরে বর্ণিত উদ্দেশ্যসমূহ সাধন এবং আনুষঙ্গিক অন্যান্য কার্যাদি সম্পন্ন করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :

End of প্রস্তাবনা.

সূচিপত্র দেখুন: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬