Skip to content

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬

ধারা ১০পরিচালনা পর্ষদের সভা

বলবৎ

ধারা ১০

10. পরিচালনা পর্ষদের সভা (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে। (২) পরিচালনা পর্ষদের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সার্বক্ষণিক পরিচালক এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকগণ কর্তৃক মনোনীত একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন। (৩) মনোনীত পরিচালকগণের মধ্য হইতে অন্যূন ১ (এক) জন পরিচালকসহ মোট ৫(পাঁচ) জন পরিচালকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৪) সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৫) কোন পরিচালকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে এইরূপ বিষয়ে তিনি ভোট প্রদান করিতে পারিবেন না।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬