Skip to content

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬

ধারা ১১কর্পোরেশনের কার্যাবলী

বলবৎ

ধারা ১১

11. কর্পোরেশনের কার্যাবলী Bangladesh Petroleum Act, 1974 (Act No. LXIX of 1974) এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কর্পোরেশনের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ (ক) আমদানিকৃত অপরিশোধিত তৈল ও অন্যান্য পরিশোধিত তৈলজাত পদার্থ সংগ্রহ ও মজুদ; (খ) অপরিশোধিত তৈল পরিশোধন এবং বিভিন্ন শ্রেণির (various grade) পরিশোধিত তৈল জাতীয় পদার্থ উৎপাদন; (গ) অপরিশোধিত তৈল পরিশোধনকারী কারখানা এবং উহার সহায়ক প্রতিষ্ঠান স্থাপন; (ঘ) লুব বেইস অয়েল, প্রয়োজনীয় সংযোজক দ্রব্য (Additives) ও অন্যান্য রাসায়নিক দ্রব্য সমন্বয়ে প্রস্ত্ততকৃত (Finished) লুব্রিকেটিং তৈল আমদানি; (ঙ) ব্লেন্ডেড লুব্রিকেটিং তৈল উৎপাদন; (চ) লুব্রিকেটিং প্লান্ট স্থাপন, ব্যবহৃত লুব্রিকেটিং অয়েল রি-সাইক্লিং বা উন্নতি বিধানকরণ (Revamping) প্লান্ট স্থাপন; (ছ) পরিশোধন কারখানার বর্জ্য বা অবশিষ্টাংশ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন; (জ) পরিশোধিত ও অপরিশোধিত তৈল সংরক্ষণাগার (Storage Facilities) নির্মাণ ও তদুদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ; (ঝ) বিপণন কোম্পানীসমূহকে পেট্রোলিয়ামজাত পদার্থ বরাদ্দের পরিমাণ নির্ধারণ; (ঞ) অভ্যন্তরীণ অয়েল ট্যাংকার সংগ্রহ; (ট) পেট্রোলিয়ামজাত পণ্য বাজারজাতকরণের সুবিধাদি সৃষ্টি ও সম্প্রসারণ; (ঠ) পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি; (ড) পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পদার্থের ব্যবস্থাপনা প্রতিনিধি হিসেবে কাজ করা এবং কোন ফার্ম বা কোম্পানীর সহিত চুক্তিতে আবদ্ধ হওয়া; (ঢ) কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের - (অ) প্রধান নির্বাহী ও নিরীক্ষক নিয়োগ এবং কোম্পানীসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনে কর্মকর্তাগণের আন্তঃকোম্পানী এবং কর্পোরেশনে বদলী বা পদায়ন; (আ) কর্মকাণ্ড তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ; (ণ) সরকার কর্তৃক, সময় সময়, কর্পোরেশনকে প্রদত্ত অন্য কোন দায়িত্ব সম্পাদন; (ত) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় ও আনুষঙ্গিক অন্যান্য কার্যাবলী সম্পাদন; (থ) এন্টারপ্রাইজসমূহের বিষয়গুলো তত্ত্বাবধান, সমন্বয় এবং নিয়ন্ত্রণ।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬