বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ১০বাহিনীর কার্যাবলী
তৃতীয় অধ্যায় বাহিনীর কার্যাবলী, ক্ষমতা, শৃঙ্খলা, ইত্যাদি
ধারা ১০
10. বাহিনীর কার্যাবলী এই আইনের বিধানাবলী সাপেক্ষে, উহার এখতিয়ারভুক্ত এলাকায় বাহিনীর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা : (ক) বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা ; (খ) যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করা ; (গ) সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা ; (ঘ) নাশকতামূলক ও সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধ ও দমন করা এবং এতদুদ্দেশ্যে অন্যান্য কর্তৃপক্ষকে সহায়তা করা ; (ঙ) বাংলাদেশের জলসীমা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা বাংলাদেশ হইতে অবৈধ গমন প্রতিরোধ করা এবং মানব পাচার প্রতিরোধ করা ; (চ) প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ ও উদ্ধারকার্যে অংশগ্রহণ করা এবং দুর্ঘটনা কবলিত নৌযান, মানুষ এবং মালামাল উদ্ধার করা ; (ছ) কোন নৌযান বা উহাতে অবস্থানরত ব্যক্তির ব্যাপারে আদালত বা অন্যবিধ কর্তৃপক্ষের পরোয়ানা বা অন্য কোন আদেশ বলবৎ করা ; (জ) পরিবেশ দূষণকারী কার্যকলাপ অনুসন্ধান এবং উহা প্রতিরোধের ব্যবস্থা করা ; (ঝ) মাদকদ্রব্য পাচার এবং চোরাচালান প্রতিরোধ করা ; (ঞ) অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ করা ; (ট) প্রাকৃতিক দুর্যোগকালে সতর্কবাণীসহ অন্যান্য তথ্য বেতার বা অন্য কোন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা ; (ঠ) নিয়মিত টহল দেওয়া ও এতদ্সম্পর্কিত দায়িত্ব পালন ; (ড) কর্মরত ব্যক্তিগণের নিরাপত্তা নিশ্চিত করা ; এবং (ঢ) সময় সময়, সরকার কর্তৃক নির্দেশিত অন্য কোন দায়িত্ব সম্পাদন করা।