বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৯বাহিনীর তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন, পরিচালনা, ইত্যাদি
ধারা ৯
9. বাহিনীর তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণ (১) বাহিনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে থাকিবে এবং মহাপরিচালক, এই আইন এবং তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত সাধারণ আদেশ ও নির্দেশ অনুসারে বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণ করিবেন। (২) মহাপরিচালক, কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এবং পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণ এই আইন এবং তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলী দ্বারা নির্ধারিত ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ করিতে পারিবেন।