বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৮মহাপরিচালক, ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন, পরিচালনা, ইত্যাদি
ধারা ৮
8. মহাপরিচালক, ইত্যাদি (১) বাহিনীর প্রধান হিসাবে একজন মহাপরিচালক থাকিবেন এবং তিনি উক্ত বাহিনীর প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন। (২) মহাপরিচালক, বাংলাদেশ নৌবাহিনী হইতে, প্রেষণে সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত হইবেন।