Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১১৭বিশেষ ক্ষেত্রে কারাদণ্ডাদেশ কার্যকরকরণ

বলবৎদ্বাদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, ইত্যাদি

দ্বাদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, ইত্যাদি

ধারা ১১৭

117. বিশেষ ক্ষেত্রে কারাদণ্ডাদেশ কার্যকরকরণ যে ক্ষেত্রে মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, এইরূপ ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, কোন দণ্ডাদেশ বা কারাদণ্ডের কোন অংশ বিশেষ, এই আইনের বিধান অনুযায়ী সুবিধাজনকভাবে কার্যকর করা সম্ভব নহে, সেই ক্ষেত্রে উক্ত কর্মকর্তা উক্ত দণ্ড বা দণ্ডাদেশের অংশ যে কোন অসামরিক কারাগার বা অন্য কোন সুবিধাজনক স্থানে আটক রাখিয়া কার্যকর করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।

End of ধারা ১১৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬