বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ১১৮যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদীর অন্তর্বর্তীকালীন আটক
বলবৎ
দ্বাদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, ইত্যাদি
ধারা ১১৮
118. যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদীর অন্তর্বর্তীকালীন আটক এই আইনে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিটি ক্ষেত্রে, কয়েদীকে যথাস্থানে হস্তান্তর না করা পর্যন্ত তাহাকে সশ্রম কারাদণ্ডের ন্যায় দণ্ডাদেশ ভোগ করিতে হইবে এবং এই সশ্রম কারাদণ্ডের মেয়াদ তাহার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হিসাবে গণ্য হইবে।